মানসিক রোগ কি কেন হয়
মানসিক রোগ হল এমন এক অবস্থা যা ব্যক্তির চিন্তা অনুভূতি আচরণ এবং মেতাদের উপর নীতি বাচক প্রভাব ফেলে যা দৈনন্দিন জীবনের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এটি সাধারণত জেনেটিক্স মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা দীর্ঘস্থায়ী মানসিক চাপ শৈশবের আঘাত বা পরিবেশগত কারণে হয় চিকিৎসা থেরাপি বা ওষুধ এর কার্যকরী.
মানসিক সমস্যার কারণগুলো মূলত জটিল এবং বহুমুখী, যা জৌবিক, মানসিক এবং পরিবেশগত উৎপাদনের সংমিশ্রণে তৈরি হয়। এই কারণগুলো যৌথভাবে একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে।
পেজ সূচিপত্রঃ মানসিক রোগ কি কেন হয় ঃ
মানসিক রোগ কি কেন হয়ঃ
মানসিক রোগ হল এমন এক ধরনের সমস্যা যেখানে একজন ব্যক্তির চিন্তাভাবনা
অনুভূতি এবং আচরণ স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এটি তার
দৈনন্দ জীবনে এবং কর্মক্ষেত্রে নীতিবাচক প্রভাব ফেলে, উদাহরণ হিসেবে
উদ্বেগ, বিষন্নতা বুকে চাপ এবং কোন কিছু ভাবতে না পারা ইত্যাদি মানসিক রোগের
অন্তর্ভুক্ত।
পরিবারের যদি বাবা-মা দাদা-দাদী বা কোন আত্মীয়-স্বজনের মধ্যে মানসিক রোগ
থাকে তাহলে তা সন্তান বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কিছুটা ঝুঁকি বেশি
হতে পারে। পরিবারের কোন সদস্য যদি মানসিক রোগে ভোগে তাহলে ঘরোয়া পরিবেশে চাপ
অস্থিরতা বা উত্তেজনা তৈরি হতে পারে। এর ফলে ছোট সন্তান বা পরিবারের অন্য
সদস্যরা মানসিকভাবে উদ্বেগ বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে তবে পরিবারের
কারো এ রোগ থাকলে যে অন্য সদস্যের হবে এমনটা নয়।
মানসিক রোগ কি সহজ ভাষায় ব্যাখ্যাঃ
মানসিক রোগ হলো এমন একটি অবস্থা যেখানে মানুষের চিন্তা ভাবনা অনুভূতি এবং আচরণ
স্বাভাবিকভাবে কাজ করে না। সারাক্ষণ মন খারাপ থাকা, অতিরিক্ত উদ্বেগ
বা ভয়, মেজাজ এর দ্রুত পরিবর্ত্ন, ঘুমের সমস্যা খাবারের রুচি কমে যাওয়া
এবং মানুষের সাথে মেলামেশা কমিয়ে দেওয়া। সাধারণত কাজকর্মে মনোযোগ দিতে না পারা
সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া এবং কর্ম ক্ষেত্রে বা পারিবারিক জীবনে তাল মিলাতে
কষ্ট হওয়া।
সহজ ভাবে বললে যখন মনের উপর চাপ দুশ্চিন্তা বা অন্য কোন কারণে একজন মানুষ
স্বাভাবিকভাবে ভাবতে বা সিদ্ধান্ত নিতে আচরণ করতে পারেনা -তখন তাকে মানসিক রোগ
বলা হয়।
মানসিক রোগকে কেন অবহেলা করা উচিত নয় ঃ
মানসিক রোগকে অবহেলা করা উচিত নয় কারণ এটি শরীরের মতোই গুরুত্বপূর্ণ এবং
সময়ের সাথে চিকিৎসা না করালে তা মারাত্মক শারীরিক অসুস্থতা, কর্মক্ষমতা হ্রাস
এমনকি আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে নিয়ে যেতে পারে। মানসিক স্বাস্থ্য
উপেক্ষা করলে বিষন্নতা এবং মাদকাসক্তির ঝুঁকি বাড়ে সঠিক সময়ে কাউন্সেলিং বা
থেরাপির মাধ্যমে এটি নিরাময় যোগ্য।
মানসিক রোগ কোন পাগলামি নয় এটি মস্তিষ্কের একটি রাসায়নিক ভারসাম্যহীনতা বা
অসুস্থতা একে অবহেলা না করে সাহসের সাথে চিকিৎসা করা উচিত । সুস্থ মনই কেবল সুস্থ
জীবন নিশ্চিত করতে পারে তাই ভাল থাকা বা হাসিখুশি থাকার জন্য মানসিক সুস্থতা
অপরিহার্য ।
মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়ঃ
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম ৭ থেকে
৮ ঘন্টা এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো অত্যন্ত জরুরী। পাশাপাশি নেতিবাচক
চিন্তা কমিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি শখের কাজ করা। প্রয়োজন হলে পেশাদার পরামর্শ
নেওয়া এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় কমিয়ে আনা মন ভালো রাখতে সাহায্য করে।
তাছাড়া স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পরিবারের ও বন্ধুদের সাথে সময়
কাটান এবং নিজের মনের কথা শেয়ার করুন। সামাজিকভাবে সংযুক্ত থাকলে একাকীত্ব
কমে,প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন। ভালো ঘুম মেজাজ ভালো রাখে এবং
মানসিক অবসাদ দূর করে । সুষম খাবার খান কারণ পুষ্টির অভাবেও মানসিক চাপ বাড়তে
পারে প্রচুর শাকসবজি ফলমূল এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খান। ভালোভাবে বাঁচতে হলে
আমাদের নিয়ম মেনে চলতে হবে।
মানসিক রোগে পরিবারের ভূমিকা:
মানসিক রোগ শুধুমাত্র রোগের উপর প্রভাব ফেলে না, বরং পরিবারের উপর ও প্রভাব
ফেলে একই সঙ্গে পরিবার আচরণ ও মনোভাব রোগীর পুনরুদ্ধানে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। পরিবার যদি রোগীর প্রতি সহানুভূতিশীল ও বোঝাপড়া পূর্ণ হয়, রোগীর
সহজে তার অনুভূতি প্রকাশ করতে পারে। এটি তার উদ্বেগ, হতাশা বা ক্রোধ কমাতে
সাহায্য করে।
নিয়মিত ওষুধ খাওয়া ডাক্তারের পরামর্শ মেনে চলা, সঠিক খাদ্য ও বিশ্রাম নিশ্চিত
করা ইত্যাদিতে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শান্ত সুরক্ষিত ইতিবাচক
পরিবেশ মানসিক রোগীর সুস্বাস্থ্য সহায়ক। পরিবার যদি বিরক্তি কর,
উত্তেজিত বা অগোছালো পরিবেশ সৃষ্টি করে, তার রোগীকে মানসিকভাবে দুর্বল করতে
পারে । তাই মানসিক রোগীর সুস্থ হওয়ার পিছনে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মানসিক রোগের শারীরিক লক্ষণ
মানসিক রোগের শারীরিক লক্ষণগুলো হল অকারণে রাগ করা, উত্তেজিত হওয়া বা
অদ্ভুত অঙ্গভঙ্গি করা । বন্ধু বান্ধব বা পরিবার থেকে দূরে সরে থাকা এবং একাকী
থাকতে পছন্দ করা । দীর্ঘসময় মন খারাপ করে থাকা , সবকিছুতে আগ্রহ হারিয়ে
ফেলা এবং অতিরিক্ত দুশ্চিন্তা করা । অকারণে কাছের মানুষকে সন্দেহ করা বা
বিশ্বাস না করা । গাইবি আওয়াজ শোনা বা এমন কিছু বিশ্বাস করা যার বাস্তব অস্তিত্ব
নেই । রাতে ঠিকমতো ঘুম না হওয়া অতিরিক্ত ঘুমানো এবং খাবার রুচি কমে যাওয়া ।
হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া । শারীরিক কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা
বুকে ব্যথা বা প্রচন্ড ক্লান্তি অনুভব করা । পরিছন্নতা বা নিজের চেহারার প্রতি
খেয়াল না রাখা । যদি কোন ব্যক্তির মধ্যে এই লক্ষণ গুলো দীর্ঘ সময় ধরে থাকে
এবং তার দৈনিন্দ্য জীবনে বিরূপ প্রভাব ফেলে, তবে দেরি না করে একজন মনো রোগ
বিশেষজ্ঞ সাইকোলজির পরামর্শ নেওয়া উচিত ।
মানসিক রোগের চিকিৎসা মূলত রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে , যার মধ্যে
রয়েছে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ, কাউন্সিলিং
বা সাইকো থেরাপি এবং জীবন যাত্রার পরিবর্তন । সঠিক সময়ের চিকিৎসায় অধিকাংশ
মানসিক রোগ সম্পূর্ণ ভালো হয় । তাই কুসংস্কার উপেক্ষা করে বিশেষজ্ঞের
পরামর্শ নেওয়ার জরুরী ।
মানসিক রোগের ওষুধ কি
মানসিক রোগের ওষুধ হলো এমন এক ধরনের মেডিসিন যা মানুষের মস্তিষ্কের রাসায়নিক
ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে । এই ওষুধগুলো সাধারণত ডাক্তাররা বিভিন্ন
মানসিক সমস্যার লক্ষণ কমানোর জন্য ব্যবহার করেন , যেমন দুশ্চিন্তা , হতাশা ,
ঘুমের সমস্যা , মেজাজের ওঠা নামা ইত্যাদি । মানসিক রোগের চিকিৎসায় ওষুধ একটি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তবে সব রোগের জন্য একই ওষুধ ব্যবহার করা হয় না
। রোগের ধরন অনুযায়ী আলাদা আলাদা ওষুধ দেওয়া হয় । যেমন কিছু ওষুধ শুধু
মন শান্ত রাখতে সাহায্য করে , আবার কিছু ওষুধ মস্তিষ্কের কেমিক্যাল নিয়ন্ত্রণ
করে ।
মানসিক রোগের ওষুধ খাওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার জরুরী।
কারণ ভুল ডোজ বা ভুল ওষুধ শরীর ও মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে । হঠাৎ করে
ওষুধ বন্ধ করা ও বিপদজনক হতে পারে । এই ওষুধগুলো সাধারণত ধীরে ধীরে কাজ করে , তাই
এক বা দুইদিনে ফল পাওয়া যায় না । অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহ সময় লাগে উন্নতি
বুঝতে । ওষুধের পাশাপাশি কাউন্সেলিং , থেরাপি এবং পরিবারের সহযোগিতা ও মানসিক
রোগের চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ । শুধু ওষুধের উপর নির্ভর করলে অনেক সময়
সম্পূর্ণ সুস্থতা পাওয়া কঠিন হয় । মানসিক রোগের ওষুধ সঠিকভাবে ব্যবহার করলে এটি
জীবনের মান উন্নত করতে সাহায্য করে এবং রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে
সহায়তা করে
মানসিক রোগ কি সম্পূর্ণ নিরাময় সম্ভব
মানসিক রোগ অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ বা অধিকাংশ ভাবে নিরাময় সম্ভব , তবে এটি
রোগের ধরন সময়মতো চিকিৎসা এবং রোগীর যত্নের উপর নির্ভর করে। কিছু মানসিক
রোগ দীর্ঘমেয়াদি হলেও সঠিক চিকিৎসায় অনেক মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে
পারে । আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক মানসিক রোগ যেমন বিষন্নতা বা উদ্বেগ
ওষুধ ও থেরাপির মাধ্যমে অনেক অংশে ভালো করা যায়। সাইকো থেরাপি , কাউন্সিলিং ,
এবং মেডিকেশন একসাথে ব্যবহার করলে ফলাফল আরো ভালো হয় ।
মানসিক রোগ যত দ্রুত শনাক্ত করা যায় , তত দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে ।
অনেক মানুষ লজ্জা বা ভয়ের কারণে চিকিৎসা নেয় না ফলে রোগ জটিল হয়ে যায় ।
নিয়মিত ঘুম , স্বাস্থ্যকর খাবার , ব্যায়াম এবং মানসিক চাপ কমানো মানসিক
রোগ নিরাময়ে বড় ভূমিকা রাখে । ওষুধের পাশাপাশি জীবনধারা পরিবর্তন খুব
গুরুত্বপূর্ণ । মানসিক রোগীকে সমর্থন ও ভালোবাসা দিলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার
সম্ভাবনা অনেক বেড়ে যায় । পরিবার যদি সহযোগিতা করে , তাহলে রোগী দ্রুত
স্বাভাবিক জীবনে ফিরতে পারে ।
শেষ কথাঃ মানসিক রোগ কি কেন হয়
মানসিক রোগ কোন লজ্জার বিষয় নয় , এটি একটি স্বাস্থ্যগত সমস্যা । এটি মূলত
মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য , জিনগত কারণ , পারিবারিক চাপ এবং সামাজিক
সমস্যার কারণে হতে পারে , সঠিক সময় চিকিৎসা নিলে এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে
আনা সম্ভব । মানসিক রোগ কেন হয় তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ , কারণ এর পিছনে
শুধু একটি নয় বরং একাধিক কারণ কাজ করে । যেমন স্ট্রেস , একাকীত্ব , দুঃখজনক
ঘটনা এবং অনিয়মিত জীবনযাপন এই রোগ কে বাড়িয়ে দিতে পারে ।
এই পোস্টটি পড়ে যদি আপনার ভালো লাগে বা যদি কোন উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই
বন্ধুদের সাথে শেয়ার করুন । আপনাদের যদি কোন মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টে
জানান । আপনাদের মূল্যবান মতামত বা কমেন্ট আমাদের আরো নতুন কনটেন্ট লিখতে আগ্রহী
করে তোলে ।


বর্ষা এ টু জেট ডট কমের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url