নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬



নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬ এ বিষয়ে জানতে হলে পুরো পোস্টটি পড়ুন আশা করি এখান থেকে কিভাবে নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন এ বিষয়ে অনেক কিছু জানতে পারবেন ।



মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন ডাউনলোড করার  সুবিধা হল এটি দ্রুত ও সময় সাশ্রয়ী । কোন লাইনে দাঁড়ানো বা অতিরিক্ত ঝামেলা ছাড়াই আপনি কয়েক মিনিটের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারেন । বিশেষ করে যারা দূরে থাকেন বা ব্যস্ত সময়সূচির মধ্যে থাকেন , তাদের জন্য এই পদ্ধতি খুবই উপকারী ।

পেজ সূচিপত্রঃ নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬ 


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬ সালে এখন আরো ডিজিটাল সিস্টেমে নতুন কিছু আপডেট আনা হয়েছে , যেমন দ্রুত সার্চ অপশন , উন্নত ডাটাবেস এবং মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন । এর ফলে ব্যবহারকারীরা আরো সহজে এবং দ্রুত তাদের জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারছে । এখন মানুষ ঘরে বসে খুব সহজেই মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে জন্ম নিবন্ধনের কপি ডাউনলোড করতে পারে । আগে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যেতে হতো । কিন্তু এখন ঘরে বসেই খুব সহজে অনলাইন সিস্টেমের মাধ্যমে জন্ম নিবন্ধন ডকুমেন্ট ডাউনলোড করা যায় । 

আপনি যদি নতুন পদ্ধতিতে জন্ম নিবন্ধন ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকে প্রস্তুত রাখতে হবে । যেমন জন্মতারিখ , নিবন্ধন নম্বর , এবং ব্যক্তির নাম ইংরেজিতে সঠিকভাবে লিখতে হবে । এই তথ্যগুলো ভুল হলে সিস্টেম খুঁজে পাওয়া যায় না । তাই ডাউনলোড করার আগে তথ্যগুলো ভালোভাবে যাচাই করা খুবই জরুরী । যদি আপনার জন্ম নিবন্ধন পুরনো  বা ডিজিটাল না হয় । তাহলে আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ডিজিটাল করে নিতে হবে । 

জন্ম নিবন্ধন অনলাইন কপি পাওয়ার উপায়


বর্তমানে বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে জন্ম নিবন্ধন অনলাইন কপি পাওয়া অনেক সহজ হয়ে গেছে । আগে যেখানে সময় নষ্ট করে অফিসে যেতে হতো , এখন ঘরে বসেই খুব সহজেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে জন্ম নিবন্ধনের তথ্য দেখা ও ডাউনলোড করা যায় । জন্ম নিবন্ধন অনলাইন কপি হল আপনার জন্ম তথ্যের ডিজিটাল রেকর্ড , যা সরকারি ডাটাবেসের সংরক্ষিত থাকে । এটি প্রিন্ট করে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করা যায় ।

জন্ম নিবন্ধন অনলাইন কপি পেতে হলে প্রথমে সরকারি জন্ম নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর জন্ম তারিখ , নিবন্ধন নম্বর এবং নামের সঠিক তথ্য দিন । তথ্য সঠিক হলে সিস্টেম সাথে সাথে রেকর্ড দেখায় এবং সেখানে অনলাইন কপি সংগ্রহ করা যায় । অনলাইন কপি পাওয়ার সময় অবশ্যই নাম , জন্ম তারিখ বা নিবন্ধন নম্বর সঠিক দিতে হবে , যদি ভুল দেওয়া হয় তাহলে কোন তথ্য দেখায় না । তাই সব তথ্য সঠিকভাবে ইনপুট করা খুব গুরুত্বপূর্ণ এক অক্ষরের ভুল হলেও রেকর্ড মেলে না । 


কিভাবে সহজে মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন


মোবাইল দিয়ে খুব সহজেই ঘরে বসে এখন জন্ম নিবন্ধন ডাউনলোড করা যায় । আগে যেখানে সময় ব্যয় করে সরকারি অফিসে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হত , সেখানে এখন ঘরে বসেই মোবাইল দিয়ে অনলাইন এর মাধ্যমে খুব সহজে জন্ম নিবন্ধন কপি ডাউনলোড করা যায় । এর জন্য শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট । জন্ম নিবন্ধন ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ সরকারের নির্ধারিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । সেখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে । তথ্যগুলো সঠিকভাবে দিলে সিস্টেম আপনার রেকর্ড খুঁজে বের করবে এবং ডাউনলোড করার অপশন দেখাবে ।

জন্ম নিবন্ধন ডাউনলোড করার পর অবশ্যই সেটি যাচাই করে দেখুন নাম , জন্ম তারিখ , বাবা মায়ের নাম ঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করুন । যদি কোন ভুল থাকে তাহলে দ্রুত সংশোধনের জন্য আবেদন করুন । এই ডাউনলোড করা কপি শুধু মোবাইলে রাখা যথেষ্ট নয় , বরং একটি ব্যাকআপ হিসেবে ইমেইল বা স্টোরেজের সংরক্ষণ করা ভালো । এতে ফোন হারিয়ে গেলেও আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিরাপদে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সার্ভার ব্যস্ত থাকার কারণে ডাউনলোডের সমস্যা হয়। এমন হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করলে সাধারণত সমস্যা ঠিক হয়ে যায় । এটি একটি সাধারণ টেকনিক্যাল সমস্যা তাই ধৈর্য ধরে চেষ্টা করা উচিত ।  সব মিলিয়ে বলা যায় , মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন ডাউনলোড করা এখন একটি আধুনিক সহজ সেবা সঠিক নিয়ম অনুসরণ করলে যে কেউ ঘরে বসে খুব দ্রুত তার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি সংগ্রহ করতে পারে । 

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার নিয়ম


জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার জন্য আপনাকে প্রথমে জন্ম নিবন্ধনের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । সেখানে জন্ম নিবন্ধন বা নতুন আবেদন অপশনটি নির্বাচন করতে হবে । এরপর আবেদন ফরম খুলবে যেখানে ধাপে ধাপে তথ্য পূরণ করতে হবে । আবেদন ফরমে নাম , জন্মতারিখ , জন্মস্থান , পিতা মাতার নাম এবং ঠিকানা সঠিকভাবে দিতে হবে । এই তথ্যগুলো অবশ্যই জন্ম সনদ অনুযায়ী বা হাসপাতালের রেকর্ড অনুযায়ী দিতে হবে যাতে কোন ভুল না হয়  । এরপর পিতা মাতার জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল নাম্বার দিতে হবে । অনেক সময় যাচাই এর জন্য এই নাম্বারে কোড পাঠানো হয় যা দিয়ে আবেদন নিশ্চিত করতে হয় ।

সব তথ্য পূরণ করার পর আবেদনটি সাবমিট করতে হয় । সাবমিট করার পর একটি এপ্লিকেশন আইডি পাওয়া যায় , যা ভবিষ্যতে ট্র্যাক করার জন্য খুব গুরুত্বপূর্ণ । এটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হয়। । অনেক ক্ষেত্রে আবেদন সাবমিট করার পর নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অফিসে গিয়ে কাগজপত্র জমা দিতে হতে পারে । তারা তথ্য যাচাই করে অনলাইনে অনুমোদন দেয় । যদি সব তথ্য সঠিক থাকে, তাহলে কয়েকদিনের মধ্যে জন্ম নিবন্ধন অনলাইনে ইস্যু হয়ে যায় । এরপর আপনি সেই জন্ম নিবন্ধন ডাউনলোড বা প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন । অনলাইন আবেদন করার সবচেয়ে বড় সুবিধা হল সময় ও ঝামেলা কম লাগে । অফিসে বারবার যাওয়ার প্রয়োজন হয় না এবং ঘরে বসে কাজ শেষ করা যায় । 

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম


জন্ম নিবন্ধন সংশোধন মানে হল জন্ম নিবন্ধন সনদে থাকা ভুল তথ্য ঠিক করার প্রতিক্রিয়া । অনেক সময় নামের বানান ভুল, বাবা-মায়ের নাম ভুল , জন্মতারিখ ভুল অথবা ঠিকানা ভুল থেকে যায় । এসব ভুল তথ্য ভবিষ্যতে স্কুল ভর্তি , পাসপোর্ট , জাতীয় পরিচয় পত্র , বা চাকরির আবেদন করার সময় সমস্যার কারণ হতে পারে । তাই জন্ম নিবন্ধনের ভুল তথ্য সংশোধন করা জরুরী । জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম এখন অনেক সহজ হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করে ঘরে বসেই প্রাথমিক কাজ সম্পন্ন করা যায় । প্রথমে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন অফিসের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । এরপর জন্ম নিবন্ধন সংশোধন অপশনটি নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে । আবেদন করার সময় সংশোধন করতে যাওয়া তথ্যটি স্পষ্টভাবে লিখতে হবে ।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় । যেমন শিক্ষাগত সনদ , জাতীয় পরিচয় পত্র , টিকাকার্ড , পাসপোর্ট বা হাসপাতালে জন্ম সনদ । কোন তথ্য সংশোধন করতে চান তার উপর নির্ভর করে কাগজপত্র আলাদা হতে পারে । অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদন কপি প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিতে হয় । অফিসে যাচাই বাছাই শেষে আবেদন অনুমোদন করা হলে সংশোধিত জন্ম নিবন্ধন পাওয়া যায় । অনেকেই জানতে চান জন্ম নিবন্ধন সংশোধন করতে কতদিন লাগে । সাধারণত সব কাগজপত্র ঠিক থাকলে কয়েক কর্ম দিবসের মধ্যে আবেদন সম্পন্ন হয় । তবে  সময় কিছুটা কম বেশি হতে পারে । যাদের জন্ম নিবন্ধন এর নাম , ঠিকানা বা জন্ম তারিখ ভুল আছে , তাদের জন্য জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম জানা খুবই দরকারি । সঠিক তথ্য যুক্ত জন্ম নিবন্ধন ভবিষ্যতের সব গুরুত্বপূর্ণ কাজে সহায়ক ভূমিকা রাখে ।



পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন


পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন এখন খুবই সহজ একটি প্রতিক্রিয়া । নতুন পাসপোর্ট আবেদন করার পর অনেকেই জানতে চান তাদের পাসপোর্ট কোন অবস্থায় আছে । প্রিন্ট হয়েছে কিনা , পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা অথবা কবে হাতে পাওয়া যাবে। এজন্য অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করার সুবিধা চালু রয়েছে , যার মাধ্যমে ঘরে বসে আবেদনকারীরা সব তথ্য জানতে পারেন । অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে পাসপোর্ট বা পাসপোর্ট সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা চেক স্ট্যাটাস নামের একটি অপশন থাকে সেই অপশনে ক্লিক করে আবেদনকারী তথ্য প্রদান করলেই বর্তমান অবস্থা দেখা যায় ।

অনেকেই মোবাইল ফোন দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে চান । বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই ব্রাউজার খুলে সরকারি ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখা যায় । এজন্য কম্পিউটার লাগবে না শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট । বর্তমানে পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন সুবিধা মানুষের সময় বাঁচাচ্ছে । অফিসে না গিয়েও ঘরে বসে আবেদন অগ্রগতি জানা যায় । তাই যারা নতুন পাসপোর্ট করছেন বা রিনিউ আবেদন করছেন , তারা নিয়মিত অনলাইনে স্ট্যাটাস দেখে নিতে পারেন । পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন সেবা ব্যবহার করলে আবেদনকারীরা সহজে জানতে পারেন তাদের পাসপোর্ট কবে হাতে পাবেন । এটি আধুনিক ও দ্রুত সেবা হওয়াই এখন সবাই এই পদ্ধতি ব্যবহার করছেন । 

আরো পড়ুনঃ ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড করতে কি কি লাগে


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড করতে অবশ্যই ১৭ ডিজিটের অনলাইন ডিজিটাল নাম্বার লাগবে । জন্মের তারিখ , মাস , দিন বা বছর দিতে হবে । বয়স অনুযায়ী টিকার কার্ড । সচল মোবাইল নাম্বার ওটিপি বা ভেরিফিকেশন এর জন্য দেওয়া লাগবে । পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপি । বাসার হোল্ডিং ট্যাক্সের রশির বা ইউটিলিটি বিলের কপি । জন্ম নিবন্ধন ডাউনলোড করতে ইন্টারনেট সংযুক্ত একটি মোবাইল ফোন , কম্পিউটার বা ল্যাপটপ লাগবে । মোবাইল দিয়েও সহজে কাজটি করা যায় , তাই আলাদা কম্পিউটার না থাকলেও সমস্যা নেই । 


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬ সালে এখন ডিজিটাল ফরমেটে পাওয়া যায় । অনেক সময় জন্ম নিবন্ধন নম্বরের সঙ্গে দিন মাস ও বছর দিতে হয়। তাই জন্ম তারিখ সার্টিফিকেট অনুযায়ী বা  টিকার কার্ডের অনুযায়ী সঠিকভাবে লিখতে হবে । বর্তমানে বেশিরভাগ মানুষ মোবাইল দিয়েই কাজটি করছেন । এর জন্য শুধু প্রয়োজন ভালো ইন্টারনেট সংযোগ থাকা তাহলে কয়েক মিনিটে ডাউনলোড সম্পন্ন করা যায় । নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড করতে কি কি লাগে জানতে গিয়ে অনেকেই বাবা মায়ের তথ্য সম্পর্কে জানতে চান । অনেক ক্ষেত্রে পিতা ও মাতার নাম সঠিকভাবে জানা থাকলে তথ্য যাচাই সহজ হয় বিশেষ করে পুরনো নিবন্ধন খুঁজে বের করতে এসব তথ্য কাজে লাগে ।


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড না হলে করনীয় কি


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড না হলে করণীয় কি এ প্রশ্নটি বর্তমানে অনেকেই করেন । জন্ম নিবন্ধন কপি বের করতে গিয়ে অনেক সময় সার্ভার সমস্যা , ভুল তথ্য বা ইন্টারনেট সমস্যার কারণে ডাউনলোড হয় না । তবে কিছু সহজ উপায় অনুসরণ করলে দ্রুত সমাধান পাওয়া যায় । নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড না হলে প্রথমেই জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ সঠিক আছে কিনা তা যাচাই করুন । অনেক সময় একটি সংখ্যা ভুল হলে তথ্য খুঁজে পাওয়া যায় না । তাই আবার দেখে সঠিকভাবে তথ্য দিন । 

নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড না হলে ওয়েবসাইটটি রিফ্রেস করে আবার চেষ্টা করুন । কখনো কখনো সাময়িক সার্ভার ত্রুটির কারণে পেজ ঠিকমত কাজ করে না । কয়েক মিনিট পর আবার চেষ্টা করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে । যদি মোবাইল ফোনে ডাউনলোড না হয় তাহলে ডেস্কটপ মোড চালু করে চেষ্টা করতে পারেন । অনেক সরকারি ওয়েবসাইট মোবাইল ভার্সনে সঠিকভাবে কাজ না করলে ও ডেস্কটপ মোডে  ভালোভাবে কাজ করে । আবার অনেক সময় ব্রাউজারে বেশি ক্যাশ জমে গেলে সাইট ওপেন হতে সমস্যা হয় । তাই ক্রোম বা অন্য ব্রাউজার এর ক্যাশ ক্লিয়ার করে পুনরায় চেষ্টা করলে ডাউনলোড সমস্যা দূর হতে পারে । প্রয়োজনে স্থানীয় নিবন্ধন অফিসে যোগাযোগ করুন । এতে সহজেই সমস্যার সমাধান পাওয়া যাবে ।

নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড করার সর্বশেষ পদ্ধতি


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড সর্বশেষ পদ্ধতি জানতে অনেকেই অনলাইনে খোঁজ করেন । বর্তমানে বাংলাদেশের জন্ম নিবন্ধনের ডিজিটাল সেবা চালু থাকায় ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করা যায় । তবে মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন ডাউনলোড করার পদ্ধতি সবচেয়ে বেশি জনপ্রিয় । সঠিক জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ থাকলে খুব সহজে অনলাইনে তথ্য বের করা সম্ভব । তাই নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড করতে হলে প্রথমে আপনার তথ্য সঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে । নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড সর্বশেষ পদ্ধতি অনুযায়ী প্রথম ধাপে সরকারি জন্ম নিবন্ধন সেবার ওয়েবসাইটের প্রবেশ করতে হবে । এরপর 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লিখে সার্চ করতে হবে । তথ্য সঠিক হলে আপনার নিবন্ধনের রেকর্ড স্কিনে দেখা যাবে ।

২০২৬ সালের আপডেট অনুযায়ী নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড সর্বশেষ পদ্ধতি এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে । অনলাইনে আবেদন , সংশোধন , যাচাই এবং কপি সংগ্রহের সুবিধা থাকাই সাধারণ মানুষ দ্রুত সেবা পাচ্ছেন । তাই সঠিক তথ্য ব্যবহার করে অফিসিয়াল ওয়েব সাইট থেকে জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজ করা সবচেয়ে নিরাপদ উপায় । যদি নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড না হয় তাহলে অনেক সময় জন্ম নিবন্ধন নম্বর ভুল জন্ম তারিখ ভুল অথবা সার্ভার ব্যস্ত থাকার কারণে সমস্যা হতে পারে । তাই তথ্য আবার ভালোভাবে মিলিয়ে চেষ্টা করতে হবে । তবুও সমস্যা থাকলে ইউনিয়ন পরিষদ , পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করলে সমাধান পাওয়া যায় । 

শেষ কথাঃ নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬


নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬ এই বিষয় নিয়ে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে । আরো আলোচনা করা হয়েছে জন্ম নিবন্ধন অনলাইন কপি পাওয়ার উপায় , কিভাবে সহজে মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন , জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার নিয়ম , জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম , পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন ইত্যাদি । এই পোস্টটিতে অনেক বিষয়ের সমস্যা সমাধানের উপরে আলোচনা করা হয়েছে । এর ভিতরে যদি আপনার কোন  সমস্যার সমাধান থাকে তাহলে আশা করি পোস্টটি পরলে সমাধান পাবেন ।

এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লাগে বা যদি কোন উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন । আপনাদের যদি কোন মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান । আপনাদের মূল্যবান মতামত বা কমেন্ট আমাদের আরও নতুন কনটেন্ট লিখতে আগ্রহী করে তোলে ।
 
 



























এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বর্ষা এ টু জেট ডট কমের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Anjuman
Anjuman
আমি আমার websiter মাধ্যমে বিভিন্ন বিষয় ইনফরমেশন শেয়ার করে থাকে।