হাম রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৬
হাম রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৬ এই বিষয় নিয়ে পুরো আর্টিকেলটি জুড়ে অনেক কথা বলা হয়েছে। হাম একটি অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। এর প্রধান লক্ষণ হল উচ্চ জ্বর , সর্দি, কাশি , লাল চোখ এবং সারা শরীরে লালচে ফুসকুড়ি।
হাম রোগের লক্ষণ ,কারণ, চিকিৎসা, ঘরোয়া পরিচর্যা, টিকা এবং প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।
পেজ সূচিপত্রঃ হাম রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৬
- হাম রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৬
- হাম রোগের ঘরোয়া পরিচর্যা
- হাম রোগ কিভাবে ছড়ায়
-
হাম রোগ কত দিনে ভালো হয়
- হাম রোগ হলে কি করবেন
- হাম রোগ থেকে বাঁচার উপায়
- হাম রোগ কি ছোঁয়াচে
- হাম রোগে কি খাওয়া উচিত
- হাম রোগের টিকা কখন দিতে হয়
- শেষ কথাঃ হাম রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৬
হাম রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৬
হাম রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সঠিক ধারণা থাকলে রোগটি দ্রুত সনাক্ত করা
যায় এবং সময় মত চিকিৎসা নেয়া সহজ হয়। হাম একটি ভাইরাসজনিত সংক্রামক
রোগ, যা সাধারণত জ্বর , কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল
হওয়া এবং শরীরে লালচে রাসের মাধ্যমে প্রকাশ পায়। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত
চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
খাম রোগের লক্ষণ দেখা দিলে প্রতিকার হিসেবে পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর
পানি পান , পুষ্টিকর খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ
ব্যবহার করা জরুরী। জ্বর বা অন্যান্য উপসর্গের জন্য চিকিৎসকের নির্দেশনা মেনে
চলা উচিত। নিজের ইচ্ছামতো এন্টিবায়োটিক বা অন্য কোন ওষুধ সেবন
করা ঠিক নয়, কারণ হাম একটি ভাইরাসজনিত রোগ।
হাম রোগের ঘরোয়া পরিচর্যা
হাম রোগের ঘরোয়া পরিচর্যা রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ এবং এর জন্য
চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী, তবুও বাড়িতে সঠিক পরিচর্যা রোগীর
অস্বস্তি কমাতে সাহায্য করে। পর্যাপ্ত বিশ্রাম, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং
নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামের রোগীকে ঘরোয়া পরিচর্যা
করার সময় পর্যাপ্ত পানি, ওরাল স্যালাইন , ডাবের পানি বা অন্যান্য তরল
খাবার খাওয়ানো উচিত। এতে শরীরে পানি শূন্য তার ঝুঁকি কমে এবং রোগী দুর্বলতা
থেকে দ্রুত সেরে উঠে।
তবে হাম রোগের ঘরোয়া পরিচর্যা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রোগীকে
অন্যদের থেকে যতটা সম্ভব আলাদা রাখার, কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ।
নিয়মিত হাত ধোয়া, হাঁচি-কাশির সময় শিষ্টাচার মেনে চলা, এবং রোগীর
ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখা পরিবারের অন্য সদস্যদের সংক্রমণের ঝুঁকি
কমাতে সাহায্য করে।
হাম রোগ কিভাবে ছড়ায়
হাম রোগ কিভাবে ছড়ায় তা আমাদের সকলের জানা খুব গুরুত্বপূর্ণ , কারণ হাম
অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত একটি রোগ , যা মূলত আক্রান্ত ব্যক্তির কাশি,
হাচি বা কথা বলার সময় বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র শ্বাসতন্ত্রের ফোটার
মাধ্যমে অন্যদের মধ্যে সংক্রমিত হয়। তাই আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে
সংক্রমণের ঝুঁকি বাড়ে। হাম রোগ কিভাবে ছড়ায় তা বোঝার জন্য জানা দরকার যে ,
আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশি দেওয়ার পর ভাইরাস কিছু সময়
বাতাসে বা আশেপাশের পৃষ্ঠে থাকতে পারে। টিকা না নেওয়া ব্যক্তি যদি
সেই দূষিত বাতাসের শ্বাস নেয় বা ভাইরাসযুক্ত স্পর্শ করে চোখ, না বা মুখে
হাত দেয়, তাহলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।
হাম রোগ কিভাবে ছড়ায় সে সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিবারের সবাইকে
স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা উচিত। নিয়মিত সাবান দিয়ে হাত
ধোয়া, কাশি বা হাচির সময় মুখ নাক ঢেকে রাখা এবং আক্রান্ত
ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখা সংক্রমণ কমাতে সাহায্য করে।
পাশাপাশি মনে রাখা জরুরী যে, হামের সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো সময়মতো টিকা
গ্রহণ করা।
হাম রোগ কত দিনে ভালো হয়
হাম রোগ কত দিনে ভালো হয়-সাধারণভাবে হাম রোগে আক্রান্ত ব্যক্তি ৭ থেকে ১০
দিনের মধ্যে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। তবে সম্পূর্ণ সুস্থ হতে দুই থেকে
তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। রোগীর বয়স, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং
যথাযথ পরিচর্যার উপর সুস্থ হওয়ার সময় নির্ভর করে। হাম রোগে সাধারণত
প্রথমে উচ্চ জর দেখা দেয়। এই জ্বর প্রায় চার থেকে সাত দিন
পর্যন্ত থাকতে পারে। শরীরে লালচে র্যাস বের হওয়ার পর
ধীরে ধীরে জ্বর কমতে শুরু করে। পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে
রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
হাম রোগ থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, প্রচুর পানি ও
তরল খাবার পান করা এবং পুষ্টিকর খাবার খাওয়া জরুরী। চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। চোখে জ্বালাপোড়া বা আলোতে অসস্তি হলে বিশ্রাম
নেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে।
হাম রোগ হলে কি করবেন
হাম রোগ একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত রোগ। তাই হাম রোগ হলে কি করবেন এটি
জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই রোগীকে অন্যদের থেকে আলাদা রাখুন, পর্যাপ্ত
বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করুন। এতে রোগের জটিলতা
কমানোর পাশাপাশি অন্যদের সংক্রমণের ঝুঁকিও কমে। হাম রোগে আক্রান্ত ব্যক্তির
শরীর দুর্বল হয়ে পরে। তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরী। অতিরিক্ত
পরিশ্রম না করে আরামদায়ক পরিবেশে থাকলে শরীর দ্রুত সুস্থ হতে সাহায্য
পায়। পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
হাম রোগ হলে কি করতে হবে তা জানার পাশাপাশি জ্বর ও অন্যান্য উপসর্গের দিকে ও
নজর দিতে হবে। জ্বর বেশি হলে বা শ্বাসকষ্ট, খিচনি কিংবা অতিরিক্ত দুর্বলতা দেখা
দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এবং হামে আক্রান্ত
ব্যক্তিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। নিয়মিত হাত ধোঁয়া,
হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা এবং রোগীর ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখতে
হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।
হাম রোগ থেকে বাঁচার উপায়
হাম রোগ থেকে বাঁচার উপায় সম্পর্কে সঠিক ধারণা থাকলে এই অত্যন্ত সংক্রামক
ভাইরাস জনিত রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। হাম মূলত আক্রান্ত ব্যক্তির
হাঁচি কাশীর মাধ্যমে ছড়ায়। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, আক্রান্ত
ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং সময়মতো টিকা নেওয়া হাম প্রতিরোধের সবচেয়ে
কার্যকর উপায়। হাম রোগ থেকে বাঁচার উপায় হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ
হলো নির্ধারিত সময়ে হামের টিকা গ্রহণ করা। শিশুদের জাতীয় ঠিকাদান
কর্মসূচি অনুযায়ী টিকা দেওয়া হলে হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে
যায়।
আরো পড়ুনঃ মানসিক রোগ কি কেন হয়
হাম প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি কাশীর সময় মুখ ও নাক ঢেকে
রাখা। এবং চোখ, নাক ও মুখে অপরিষ্কার হাত না দেওয়ার জরুরি। হাম রোগ
থেকে বাঁচার উপায় হিসেবে এসব স্বাস্থ্যবিধি মেনে চললে ভাইরাসের সংক্রমণ
ছড়ানোর সম্ভাবনা কমে যায়। যদি পরিবারের বা আশেপাশের কেউ হাম রোগে
আক্রান্ত হন, তাহলে সম্ভব হলে তার কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। রোগীর
ব্যবহৃত কাপড়, তোয়ালে বা অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র আলাদা রাখুন। এতে
পরিবারের অন্য সদস্যদের মধ্যে সংক্রমনের ঝুঁকি কমে।
হাম রোগ কি ছোঁয়াচে
হাম রোগ কি ছোঁয়াচে -হ্যাঁ হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এটি
মূলত সংক্রমিত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় বাতাসে ছড়িয়ে পড়ে এবং
মানুষের শরীরে প্রবেশ করে। তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে খুব সহজেই এই
রোগ ছড়িয়ে যেতে পারে। হাম রোগের ভাইরাস বাতাসে কিছু সময়
পর্যন্ত সংক্রিয় থাকতে পারে । ফলে আক্রান্ত ব্যক্তি যে ঘরে
অবস্থান করে, সে ঘরে প্রবেশ করা ব্যক্তি ও সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকতে পারে।
বিশেষ করে যাদের হামের টিকা নেওয়া নেই বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের
আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগ গুলোর একটি। একজন আক্রান্ত ব্যক্তি থেকে
একাধিক সুস্থ মানুষের মধ্যে খুব সহজেই এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই
আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্য বিধি মেনে চলা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। হাম রোগের সংক্রমণ সাধারণত শরীরের র্যাস উঠার কয়েক দিন আগে
থেকে শুরু হয় এবং র্যাস ওঠার পরও কয়েকদিন পর্যন্ত অন্যদের মধ্যে ছড়াতে
পারে। এ কারণে রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেয়া এবং
অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত।
হাম রোগে কি খাওয়া উচিত
হাম রোগে আক্রান্ত হলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে
যায়। তাই এ সময় পুষ্টিকর, সহজ প্রাচ্য ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই
গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভাস শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে এবং
দুর্বলতা কমায়। হাম রোগীর খাদ্য তালিকায় তাজা ফল ও শাক সবজি রাখা উচিত। বিশেষ
করে কমলা, মাল্টা, পেয়ারা, আম, পেপে, কলা এবং লেবু জাতীয় ফল
ভিটামিন সি সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য
করে। এছাড়া গাজর, কুমড়া ও মিষ্টি আলুর মতো ভিটামিন এ সমৃদ্ধ খাবারও
উপকারী।
হাম রোগে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। বিশুদ্ধ পানি, ডাবের পানি,
লেবুর শরবত, ফলের রস এবং ওর স্যালাইন শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করতে
সাহায্য করে। জ্বরের সময় শরীরে পানির চাহিদা বেড়ে যায়, তাই বারবার অল্প অল্প
করে তরল পান করা উচিত। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ,মুরগি, মাংস , ডাল
এবং দুধ শরীরের ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠনে সাহায্য করে। রোগীর ক্ষুধা কম থাকলে
অল্প অল্প করে বারবার পুষ্টিকর খাবার খাওয়ানো ভালো পাশাপাশি চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী ওষুধ সেবন করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দ্রুত সুস্থ হওয়ার জন্য
গুরুত্বপূর।
হাম রোগের টিকা কখন দিতে হয়
হাম রোগের টিকা কখন দিতে হয় এটি অনেক অভিভাবকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাম একটি
অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, তাই শিশুদের নির্ধারিত সময়ের টিকা দেওয়া
খুবই জরুরী। সময়মতো টিকা গ্রহণ করলে হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে
যায় এবং রোগের জটিলতা থেকেও সুরক্ষা পাওয়া যায়। বাংলাদেশের জাতীয় টিকাদান
কর্মসূচি নির্ধারিত সময় শিশুদের হাম সম্পর্কিত টিকা দেওয়া হয়।
অভিভাবকদের সময়সূচি মেনে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শিশুর টিকা সম্পন্ন করা এবং
টিকার কার্ড সংরক্ষণ করা।
হাম রোগীর টিকা কখন দিতে হয় তা জানার পাশাপাশি টিকার গুরুত্ব সম্পর্কেও সচেতন
থাকা দরকার। টিকা শুধু একটি শিশুকেই সুরক্ষা দেয় না, বরং পরিবার ও সমাজে হামের
সংক্রমণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোন কারণ ছাড়া টিকা দেওয়ার সময়
পিছিয়ে দেওয়া উচিত নয়। হাম রোগের টিকার বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত
গুরুত্বপূর। নিয়মিত টীকা দান কর্মসূচিতে অংশগ্রহণ চিকিৎসকের পরামর্শ মেনে চলা
এবং শিশুদের সব নির্ধারিত টিকা সম্পন্ন করা হামের মত সংক্রামক রোগ প্রতিরোধের
সবচেয়ে কার্যকর উপায়।
শেষ কথাঃ হাম রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৬
হাম রোগের লক্ষণ ও প্রতিকার ২০২৬ সম্পর্কের সঠিক জ্ঞান থাকলে রক্তি দ্রুত
সনাক্ত করা এবং সময়মতো প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার সহজ হয়। উচ্চজর, কাশি, নাক
দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া এবং শরীরের লালচে র্যাস দেখা দিলে অবহেলা না
করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হাম রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে
সচেতন থাকার পাশাপাশি নির্ধারিত সময়ের টিকা গ্রহণ , ব্যক্তিগত পরিছন্নতা
বজায় রাখা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসব পদক্ষেপ হামের সংক্রমণ কমাতে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সুরক্ষিত
রাখতে সহায়তা করে।
হামের রোগীকে পর্যাপ্ত বিশ্রাম প্রচুর পানি ও পুষ্টিকর খাবার খাওয়া
অত্যন্ত গুরুত্বপূর্ণ। জর বা অন্যান্য উপসর্গের জন্য চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী ওষুধ ব্যবহার করা উচিত। হাম একটি ভাইরাসজনিত রোগ তাই অ্যান্টিবায়োটিক
শুধুমাত্র চিকিৎসক প্রয়োজন মনে করলে ব্যবহার করা হয়।
শ্বাসকষ্ট খিঁচুনি অতিরিক্ত দুর্বলতা বা দীর্ঘস্থায়ী উচ্চ জর দেখা দিলে
দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে।
এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লাগে বা যদি কোন উপকার পেয়ে থাকেন তাহলে
অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের যদি কোন মতামত বা প্রশ্ন থাকে
তাহলে কমেন্টে জানান। আপনাদের মূল্যবান মতামত বা কমেন্ট আমাদের আরো নতুন
কনটেন্ট লিখতে আগ্রহী করে তোলে।

%20(3).webp)
বর্ষা এ টু জেট ডট কমের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url