মোবাইল গরম হওয়ার কারণ ও সমাধান

 

মোবাইল গরম হওয়ার কারণ ও সমাধান জানতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। অতিরিক্ত ব্যবহার, চার্জিং ও ব্যাকগ্রাউন্ড অ্যাপের কারনে ফোন গরম হতে পারে । এছাড়াও কোন কোন কারণে মোবাইল বেশি গরম হয় এবং এর সমাধান কি তা বিস্তারিতভাবে জেনে নিন।


মোবাইল গরম হওয়ার কারণ ও সমাধান সঠিক ভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ। সহজ কিছু নিয়ম মেনে চললে মোবাইলের অতিরিক্ত গরম হওয়া কমানো যায়। আরো বিস্তারিত তথ্য ও কার্যকর সমাধান জানতে পুরো পোস্টটি পড়ুন।

পেজ সূচিপত্রঃ মোবাইল গরম হওয়ার কারণ ও সমাধান



মোবাইল গরম হওয়ার কারণ ও সমাধান


মোবাইল গরম হওয়ার কারণ ও সমাধান জানা থাকলে ফোনের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ রাখা সহজ হয়। দীর্ঘ সময় গেম খেলা, ভিডিও দেখা বা একসঙ্গে অনেক অ্যাপ চালালে প্রসেসরের উপর চাপ বেড়ে মোবাইল গরম হতে পারে। দুর্বল নেটওয়ার্ক, অতিরিক্ত স্কিন ব্রাইটনেস এবং ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ ও তাপ বাড়ায়। চার্জ দেওয়ার সময় মোবাইল ব্যবহার করলেও গরম হওয়ার প্রবণতা দেখা দিতে পারে।

মোবাইল গরম হওয়া কমাতে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে কিছুক্ষণ ফোন ব্যবহার না করায় ভালো। চার্জ দেওয়ার সময় গেম ও ভারী অ্যাপ ব্যবহার এড়িয়ে চলতে হবে। স্কিনের উজ্জ্বলতা প্রয়োজন অনুযায়ী রাখা এবং ভালো মানের চার্জার ব্যবহার করা ও গুরুত্বপূর্ণ। ফোন অতিরিক্ত গরম হলে চার্জার খুলে ঠান্ডা জায়গায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। 

মোবাইলে অতিরিক্ত অ্যাপ থাকলে কি সমস্যা হয়


মোবাইলে অতিরিক্ত অ্যাপ থাকলে কি সমস্যা হয় তা জানা গুরুত্বপূর্ণ, কারণ অপ্রয়োজনীয় অ্যাপ ফোনের স্টোরেজ দখল করে রাখতে পারে। ও কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ড এ কার্যক্রম চালিয়ে মেমোরি ও ব্যাটারি ব্যবহার করতে পারে। এর ফলে ফোন ধীরগতির হয়ে যাওয়া, অ্যাপ খুলতে দেরি হওয়া বা ফোন হ্যাং করার মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত অ্যাপের কারণে স্টোরেজ কমে গেলে ফোনের স্বাভাবিক কাজে প্রভাব করতে পারে। 

মোবাইলে অতিরিক্ত অ্যাপ থাকলে কি সমস্যা হয় তা বুঝতে ফোনের অ্যাপ তালিকা নিয়মিত পর্যালোচনা করা উচিত। যেসব  অ্যাপ ব্যবহার করা হয় না, সেগুলো আনইনস্টল করলে স্টোরেজ খালি করা যায়। কোন অ্যাপ অস্বাভাবিকভাবে মেমোরি বা ব্যাটারি ব্যবহার করলে সেটি সরিয়ে দেওয়াই ভালো। প্রয়োজনীয় অ্যাপ গুলো আপডেট রাখলে অ্যাপ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

মোবাইলের প্রসেসর বেশি গরম হওয়ার কারণ


মোবাইলের প্রসেসর বেশি গরম হওয়ার কারণ সাধারণত প্রসেসরের উপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হওয়া। দীর্ঘ সময় ভারী গেম খেলা, উচ্চ রেজল্যুশনের ভিডিও দেখা বা ক্যামেরা ব্যবহার করলে প্রসেসর বেশি শক্তি ব্যবহার করে। একসঙ্গে অনেক অ্যাপ চালু থাকলে ও প্রসেসরের কাজ বেড়ে যেতে পারে । দুর্বল নেটওয়ার্কের কারণে সংযোগ ধরে রাখতে ফোনকে বেশি কাজ করতে হয়, ফলে তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া চার্জ দেওয়ার সময় ভারী অ্যাপ ব্যবহার করলে প্রসেসরের পাশাপাশি ব্যাটারীতেও অতিরিক্ত চাপ পড়ে। 

মোবাইলের প্রসেসর বেশি গরম হওয়ার কারণ কমাতে প্রসেসরের উপর অপ্রয়োজনীয় চাপ কমানো জরুরী। দীর্ঘ সময় গেম বা ভারী অ্যাপ ব্যবহার না করে মাঝে মাঝে বিরতি দিলে তাপমাত্রা কমতে সাহায্য করে। ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ চালু না রাখা ও ভালো। ফোন গরম থাকা অবস্থায় চার্জ দেওয়া বা চার্জের সময় ভারী কাজ করা এড়িয়ে চলুন। ফোনকে সরাসরি রোদ বা অতিরিক্ত গরম পরিবেশ থেকে দূরে রাখলে তাপ সহজে নিয়ন্ত্রণে থাকে। 

মোবাইল গরম হলে ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ


মোবাইল গরম হলে ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ মূলত অতিরিক্ত প্রসেসর ব্যবহার, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। মোবাইল অতিরিক্ত গরম হলে ব্যাটারির উপর চাপ বেড়ে যায় এবং চার্জ দ্রুত কমতে শুরু করে। বিশেষ করে গেম খেলা, ভিডিও দেখা বা একসঙ্গে অনেক অ্যাপ চালালে তাপমাত্রা বেড়ে যেতে পারে। এছাড়া দুর্বল নেটওয়ার্কে মোবাইল বেশি গরম হয়ে ব্যাটারি দ্রুত শেষ করতে পারে।

মোবাইল গরম হওয়ার সঙ্গে ব্যাটারি দ্রুত শেষ হওয়ার সমস্যা দেখা দিলে প্রথমে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা উচিত। অতিরিক্ত উজ্জ্বলতা কমিয়ে রাখা এবং দীর্ঘ সময় ভারী  ব্যবহার না করাও ভালো। চার্জ দেওয়ার সময় মোবাইল ব্যবহার করলে তা আরো বাড়তে পারে, তাই চার্জের সময় ব্যবহার এড়িয়ে চলুন। নিয়মিত এসব বিষয় মেনে চললে মোবাইলের অতিরিক্ত গরম হওয়া এবং ব্যাটারি দ্রুত শেষ হওয়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

মোবাইল দ্রুত ঠান্ডা করার সহজ উপায়


মোবাইল দ্রুত ঠান্ডা করার সহজ উপায় জানতে হলে প্রথমে মোবাইলের অতিরিক্ত ব্যবহার বন্ধ করে কিছুক্ষণ স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করলে প্রসেসরের উপর চাপ কমে এবং ফোন দ্রুত ঠান্ডা হতে শুরু করে। মোবাইলের উজ্জ্বলতা কমিয়ে রাখা এবং গেম বা ভারী অ্যাপ কিছু সময়ের জন্য বন্ধ রাখাও কার্যকর। এছাড়া দুর্বল নেটওয়ার্ক থাকলে মোবাইল বেশি গরম হতে পারে, তাই সম্ভব হলে ভালো নেটওয়ার্ক এলাকায় ব্যবহার করা উচিত।


মোবাইল দ্রুত ঠান্ডা করতে ফোনটি সরাসরি রোধ বা গরম জায়গা থেকে সরিয়ে ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। চার্জে থাকা অবস্থায় গেম খেলা বা ভিডিও দেখার মত ভারী কাজ এড়িয়ে চলা ভালো। মোবাইলের কভার অতিরিক্ত গরম ধরে রাখলে কিছু সময়ের জন্য কভার খুলে রাখতে পারেন। তবে গরম মোবাইলকে ফ্রিজ বা বরফের উপর রাখা উচিত নয় কারণ এতে ভেতরের যন্ত্রাংশ ক্ষতি হতে পারে।

মোবাইল চার্জ হতে বেশি সময় লাগার কারণ


মোবাইল চার্জ হতে বেশি সময় লাগার কারণ হিসেবে প্রথমেই দুর্বল বা নষ্ট চার্জার ও কেবলের কথা বলা যায়। চার্জিং পোর্টে ধুলো বা ময়লা জমে থাকলেও চার্জ ধীরে হতে পারে। ফোন অতিরিক্ত গরম থাকলে ব্যাটারি সুরক্ষার জন্য চার্জিং গতি কমে যেতে পারে। চার্জ দেওয়ার সময় গেম খেলা বা ভিডিও দেখলেও চার্জ হতে বেশি সময় লাগে। এছাড়া ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকলে ব্যাটারির শক্তি খরচ হওয়ায় চার্জ ধীরে বাড়তে পারে। 

মোবাইল চার্জ হতে বেশি সময় লাগার কারণ বুঝতে চার্জার, কেবল ও চার্জিং পোর্ট পরীক্ষা করা জরুরী। ফোনের জন্য উপযুক্ত ও ভালো মানের চার্জার এবং কেবল ব্যবহার করলে চার্জিং গতি স্বাভাবিক থাকতে পারে। চার্জ দেওয়ার সময় অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা এবং ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে দূরে রাখা ভালো। ব্যাটারি পুরনো হয়ে গেলে বা এর কার্যক্ষমতা কমে গেলেও চার্জিং এর সমস্যা দেখা দিতে পারে। 

মোবাইল হ্যাং বা স্লো হওয়ার কারণ


মোবাইল হ্যাং বা স্লো হওয়ার কারণ হিসেবে ফোনের স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যাওয়া অন্যতম। অতিরিক্ত অ্যাপ ইন্সটল করা এবং একসঙ্গে অনেক অ্যাপ চালু রাখলেও ফোনের গতি কমতে পারে। ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ র‍্যাম ও প্রসেসরের উপর অতিরিক্ত চাপ তৈরি করে। অপ্রয়োজনীয় ফাইল, ছবি ও ভিডিও জমে গেলেও স্টোরেজের উপর চাপ বাড়ে। এছাড়া পুরনো সফটওয়্যার বা অ্যাপের কারণে ফোনের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যেতে পারে। ফোন অতিরিক্ত গরম হয়ে গেলেও এর পারফরম্যান্স সাময়িক কমে যেতে পারে। 

মোবাইল হ্যাং বা স্লো হওয়ার কারণ কমাতে অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল সরিয়ে পর্যাপ্ত স্টোরিস খালি রাখা উচিত। যেসব অ্যাপ ব্যবহার করা হয় না সেগুলো আনইনস্টল করলে ফোনের উপর চাপ কমে। অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখাও ফোনের গতি স্বাভাবিক রাখতে সাহায্য করে। প্রয়োজন অনুযায়ী অ্যাপের ক্যাশ পরিষ্কার করা যেতে পারে। ফোনের সফটওয়্যার ও অ্যাপ আপডেট রাখলে বিভিন্ন সমস্যা কমাতে পারে। নিয়মিত ফোন পরিষ্কার ও সঠিকভাবে ব্যবহার করলে হ্যাং বা স্লো হওয়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব। 


মোবাইল গরম হলে কোন কাজগুলো বন্ধ করবেন


মোবাইল গরম হলে কোন কাজগুলো বন্ধ করবেন তা জানা জরুরি। ফোন গরম হলে ভারী গেম খেলা, ভিডিও এডিটিং এবং দীর্ঘ সময় ভিডিও রেকর্ডিং বন্ধ করা উচিত। চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করাও বন্ধ রাখতে হবে। একসঙ্গে অনেক অ্যাপ চালু থাকলে অপ্রয়োজনীয় অ্যাপ গুলো বন্ধ করে দিতে হবে। সরাসরি রোদে ফোন ব্যবহার করা এবং অতিরিক্ত স্কিন ব্রাইটনেস রাখাও এড়িয়ে চলা উচিত।

মোবাইল গরম হলে কোন কাজগুলো বন্ধ করবেন তার মধ্যে ভারী অ্যাপ ব্যবহার বন্ধ করা অন্যতম। ফোন গরম অবস্থায় ক্যামেরা, গেম বা ভিডিওর মত বেশি শক্তি ব্যবহারকারী কাজ না করাই ভালো। মোবাইলের হটস্পট, জিপিএস ও ব্লুটুথ প্রয়োজন না থাকলে বন্ধ রাখা উচিত। ফোন গরম থাকা অবস্থায় চার্জ দেওয়া এড়িয়ে চলতে হবে। কিছুক্ষণ ব্যবহার বন্ধ রেখে ফোন ঠান্ডা হতে দিলে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা কমতে পারে। 

মোবাইল বারবার গরম হলে কি করবেন


মোবাইল বারবার গরম হলে কি করবেন তা বুঝতে হলে ফোনের স্টোরেজে পর্যাপ্ত জায়গা আছে কিনা সেটিও খেয়াল করা জরুরী। স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে গেলে ফোনের স্বাভাবিক কাজ ধীর হয়ে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ব্যবহার না করা অ্যাপ মুছে জায়গা খালি রাখুন। দীর্ঘদিন ফোন বন্ধ না করলে একবার পুনরায় চালু করেও দেখতে পারেন। কোন নির্দিষ্ট অ্যাপ চালু করলেই ফোন গরম হলে সেটি সরিয়ে পুনরায় পরীক্ষা করা ভালো। এতে গরম হওয়ার কারনটি সহজে শনাক্ত করা সম্ভব। 

ফোনের ব্যাটারি পুরনো বা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও স্বাভাবিকের তুলনায় বেশি তাপ তৈরি হতে পারে। ফোনের পিছনে অস্বাভাবিক ফুলে ওঠা দেখা গেলে ব্যাটারির উপর চাপ না দিয়ে দ্রুত ব্যবহার বন্ধ করা উচিত। এইভাবে কোন অ্যাপ অস্বাভাবিক ভাবে বেশি ব্যাটারি ব্যবহার করছে কিনা সেটিও ব্যাটারি ব্যবহারের তালিকা থেকে দেখা জায়। অজানা উৎস থেকে অ্যাপ ইন্সটল করলে সেগুলো ও ফোনের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তাই প্রয়োজন নেই এমন সন্দেহজনক অ্যাপ সড়িয়ে ফেলা ভালো। 

শেষ কথাঃ মোবাইল গরম হওয়ার কারণ ও সমাধান


মোবাইল গরম হওয়ার কারণ ও সমাধান সম্পর্কে জানতে গিয়ে আমরা দেখেছি, অতিরিক্ত ব্যবহার, ভারী অ্যাপ ও গেম চালানো, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা এবং দুর্বল নেটওয়ার্ক ফোন গরম করতে পারে। পাশাপাশি স্টোরেজ পূর্ণ থাকা, পুরনো ব্যাটারি বা অপ্রয়োজনীয় অ্যাপ থেকেও সমস্যা তৈরি হতে পারে। ফোন গরম হলে কিছুক্ষণ ব্যবহার বন্ধ রেখে স্বাভাবিক তাপমাত্রায় আনা উচিত। অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখলে ফোনের উপর চাপ কমে। ভালো মানের চার্জার ব্যবহার করা এবং চার্জের সময় ভারী কাজ এড়িয়ে চলা জরুরী। নিয়মিত এসব বিষয়ে খেয়াল রাখলে মোবাইলের গরম হওয়ার সমস্যা কমানোর পাশাপাশি ব্যাটারির কার্যক্ষমতা ভালো রাখা সম্ভব। 

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তথ্যটি উপকারী মনে হলে বন্ধু ও পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি কমেন্ট আমাদের আরো ভালো মানের তথ্যগুলো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। এরকম আরো ভালো মানের তথ্যবহুল পোস্ট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বর্ষা এ টু জেট ডট কমের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Anjuman
Anjuman
আমি আমার websiter মাধ্যমে বিভিন্ন বিষয় ইনফরমেশন শেয়ার করে থাকে।