কাজের মাঝে বিশ্রাম নেওয়া কেন জরুরি
কাজের মাঝে বিশ্রাম নেওয়া কেন জরুরী-একটানা দীর্ঘ সময় কাজ করলে শরীর ও মন ধীরে
ধীরে ক্লান্ত হয়ে পড়ে এবং কাজের প্রতি মনোযোগ ও কমে যেতে পারে। কাজের গতি ও
মনোযোগ ধরে রাখতে নিয়মিত কাজের সঙ্গে পর্যাপ্ত বিশ্রামের অভ্যাস গড়ে তোলা
গুরুত্বপূর্ণ।
সারাদিন ব্যস্ত থাকলেও নিজের শরীর ও মনের প্রয়োজন কে উপেক্ষা করা উচিত নয়, কারণ
অতিরিক্ত পরিশ্রম ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। কাজের মাঝে কখন বিশ্রাম নেওয়ার
দরকার, কতক্ষণ বিরতি নেওয়া ভালো এবং এর উপকারিতা জানতে পুরো আর্টিকেলটি
পড়ুন।
পেজ সূচিপত্রঃ কাজের মাঝে বিশ্রাম নেওয়া কেন জরুরী
- কাজের মাঝে বিশ্রাম নেওয়া কেন জরুরী
- রাতে ভালো ঘুমের জন্য কি করবেন
- ঘুম ও বিশ্রাম এর মধ্যে পার্থক্য কি
- একটানা কাজ করলে মস্তিষ্কের উপর কি প্রভাব পড়ে
- চোখের আরাম দিতে কাজের মধ্যে কি করবেন
- মানসিক চাপ কমাতে বিশ্রাম কতটা গুরুত্বপূর্ণ
- বিশ্রাম ছাড়া কাজ করলে কর্মক্ষমতা কমে কেন
- শরীর ও মনকে সতেজ রাখার সহজ উপায়
- শরীর কখন আপনাকে থামতে বলে
- শেষ কথাঃ কাজের মাঝে বিশ্রাম নেওয়া কেন জরুরী
কাজের মাঝে বিশ্রাম নেওয়া কেন জরুরী
কাজের মাঝে বিশ্রাম নেওয়া কেন জরুরী, তার একটি কারণ হলো এটি শরীরকে সাময়িকভাবে চাপমুক্ত রাখে। দীর্ঘ সময় একই ভঙ্গিতে কাজ করলে শরীরের বিভিন্ন অংশে অস্বস্তি তৈরি হতে পারে। মাঝে কিছুক্ষণ বিরতি নিলে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সহজ হয়। বিশ্রামের সময় একটু হাটাহাটি করলে শরীরের জরতা কমাতেও সাহায্য করতে পারে। এতে কাজের সময় শরীরকে তুলনামূলক ভাবে স্বস্তিতে রাখা সম্ভব হয়। নিয়মিত বিরতি কাজের দীর্ঘ সময়কে আরো আরামদায়ক করে তুলতে পারে। তাই কাজের পাশাপাশি শরীরকে বিশ্রামের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।
একটানা কাজ করার ফলে ধীরে ধীরে মানসিক চাপও ক্লান্তি বাড়তে পারে। কিছু সময়ের জন্য কাছ থেকে বিরতি নিলে মনকে কিছুটা শান্ত রাখা যায়। বিশ্রামের পর কাজে ফিরলে চিন্তা ভাবনা আরো পরিস্কার ভাবে করা সম্ভব হয়। এতে কাজের গতি আগ্রহ ও মনোযোগ ধরে রাখা সহজ হয়। বিশ্রাম নেওয়ার সময় নিজের শরীর ও মনের অবস্থার দিকেও খেয়াল রাখা যায়। ফলে অতিরিক্ত ক্লান্ত অবস্থায় কাজ করার প্রবণতা কমে। নিয়মিত বিরতি কাজের গতি ও স্বাচ্ছন্দ বজায় রাখতে সাহায্য করে। তাই ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা বিশ্রামের সময় রাখা গুরুত্বপূর্ণ।
রাতে ভালো ঘুমের জন্য কি করবেন
রাতে ভালো ঘুমের জন্য কি করবেন-রাতে ভালো ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ঘুমোনোর আগে মোবাইল ফোন, কম্পিউটার ও টেলিভিশন ব্যবহার কমিয়ে দিন।
কারণ এসব যন্ত্রের আলো ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। ঘুমানোর আগে অতিরিক্ত চা, কফি বা ক্যাফেইনযুক্ত পানীয় পান করা থেকে বিরত থাকুন। শোবার ঘরটি শান্ত, অন্ধকার ও আরামদায়ক রাখার চেষ্টা করুন। প্রতিদিন পর্যাপ্ত সময় ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। এসব অভ্যাস রাতে ভালো ঘুম পেতে সাহায্য করতে পারে।
রাতে ভালো ঘুম নিশ্চিত করতে হলে দিনের কিছু অভ্যাসের দিকেও মনোযোগ দেওয়া জরুরী। প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম বা হাটাহাটি করার অভ্যাস করুন। তবে ঘুমানোর ঠিক আগে ভারি ব্যায়াম করা এড়িয়ে চলুন। রাতে ঘুমানোর আগে অতিরিক্ত ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন। দিনের বেলায় দীর্ঘ সময় ঘুমালে রাতের ঘুমে সমস্যা হতে পারে, তাই দুপুরের ঘুম সীমিত রাখুন। ঘুমানোর আগে বই পড়া বা হালকা গান শোনার মত শান্ত কার্যকলাপ করতে পারেন। মানসিক চাপ কমাতে ধীরে ধীরে শ্বাস নেওয়ার অনুশীলন ও উপকারী হতে পারে। নিয়মিত এসব অভ্যাস মেনে চললে রাতে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বাড়ে।
.webp)
বর্ষা এ টু জেট ডট কমের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url