মালয়েশিয়া টুরিস্ট ভিসা করার নিয়ম 2026
মালয়েশিয়া টুরিস্ট ভিসা করার নিয়ম 2026 এই বিষয় নিয়ে পুরো আর্টিকেলটি জুড়ে
অনেক কথা লেখা হয়েছে। মালেশিয়ার টুরিস্ট ভিসা কি কিভাবে করতে হয় আরো অনেক তথ্য
পেতে পুরো আর্টিকেলটি পড়ুন।
মালেশিয়া টুরিস্ট ভিসা ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানতে হলে
আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা ফি, প্রসেসিং সামুই এবং
ভিসা পাওয়ার গুরুত্বপূর্ণ শর্তগুলো জানা খুবই জরুরী। এই কনটেন্ট এ ধাপে ধাপে সহজ
ভাষায় সব তথ্য তুলে ধরা হয়েছে, যাতে আপনি কোন বিভ্রান্তি ছাড়াই মালেশিয়া
টুরিস্ট ভিসার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার
ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
পেজ সূচিপত্রঃ মালয়েশিয়া টুরিস্ট ভিসা করার নিয়ম 2026
- মালেশিয়া টুরিস্ট ভিসা করার নিয়ম 2026
- মালয়েশিয়ার টুরিস্ট ভিসা কি
- মালয়েশিয়া টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- মালয়েশিয়ার টুরিস্ট ভিসা করতে কত টাকা লাগে
- মালেশিয়ার টুরিস্ট ভিসা প্রসেসিং সময় কত দিন
- মালয়েশিয়া টুরিস্ট ভিসার আবেদন কিভাবে করবেন
- মালয়েশিয়া টুরিস্ট ভিসা চেক করার নিয়ম
-
মালয়েশিয়া টুরিস্ট ভিসায় কতবার প্রবেশ করা যায়
-
মালয়েশিয়া টুরিস্ট ভিসা নিয়ে ভ্রমণের আগে করনীয়
-
শেষ কথাঃ মালেশিয়ার টুরিস্ট ভিসা করার নিয়ম 2026
মালয়েশিয়ার টুরিস্ট ভিসা করার নিয়ম 2026
মালয়েশিয়া টুরিস্ট ভিসা করার নিয়ম ২০২৬ অনুসরণ করার সময় বিশ্বস্ত উৎস থেকে
তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে
আবেদন করলে তাদের বৈধতা যাচাই করুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন। আবেদন করার
আগে সব কাগজপত্র একাধিকবার যাচাই করলে অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যায় এবং
ভিসা প্রক্রিয়া আরো সহজ হয়। সাম্প্রতিক সরকারিক নির্দেশনা অনুযায়ী ভিসা
বা ভ্রমণ সংক্রান্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এবং শুধুমাত্র
নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করা উচিত।
আপনি যদি ২০২৬ সালের মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে
মালয়েশিয়ার টুরিস্ট ভিসা করার নিয়ম ২০২৬ সম্পর্কে আগে থেকে সঠিক ধারণা থাকা
জরুরী। বর্তমানে বাংলাদেশী পাসপোর্টধারীদের মালেশিয়া ভ্রমণের জন্য বৈধ টুরিস্ট
ভিসা প্রয়োজন। আবেদন করার সময় পাসপোর্ট এর মেয়াদ,
প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ভ্রমণের উদ্দেশ্য
স্পষ্ট ভাবে উপস্থাপন করতে হয়। তবে আবেদন পত্রে দেওয়া সব তথ্য অবশ্যই সঠিক ও
সত্য হতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে ভিসা আবেদন বাতিল হওয়ার
ঝুঁকি থাকে।
মালেশিয়া টুরিস্ট ভিসা কি
মালয়েশিয়া টুরিস্ট ভিসা হলো এমন এক স্বল্পমেয়াদী ভিসা, যা বিদেশি
নাগরিকদের ভ্রমণ, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ বা পর্যটনের
উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেয়। বাংলাদেশি সাধারণ
পাসপোর্টধারীদের মালেশিয়া ভ্রমণের জন্য আগে থেকেই টুরিস্ট ভিসা নিতে হয়।
সাধারণত এই ভিসায় সীমিত সময়ের জন্য মালয়েশিয়ায় অবস্থান করা যায় এবং এটি
কাজ বা দীর্ঘমেয়াদি পড়াশোনার জন্য ব্যবহার করা যায় না।
মালয়েশিয়া টুরিস্ট ভিসার প্রধান উদ্দেশ্য হল ভ্রমণ ও পর্যটন কে সহজ করা।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক মালেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য,
আধুনিক শহর , সমুদ্র সৈকত , দ্বীপ ঐতিহাসিক স্থাপনা এবং বৈচিত্র্যময় সংস্কৃতি
উপভোগ করতে এই ভিসায় দেশটিতে ভ্রমণ করেন। এ কারণে আন্তর্জাতিক পর্যটকদের
কাছে মালেশিয়া টুরিস্ট ভিসা একটি জনপ্রিয় ভিসা হিসেবে পরিচিত।
মালয়েশিয়া টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
মালয়েশিয়ার টুরিস্ট ভিসার জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে
প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ও নির্ভুল ডকুমেন্ট জমা দিলে ভিসা
আবেদন প্রক্রিয়া সহজ হয় এবং অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যায়। তাই আবেদন
করার আগে কোন কোন কাগজপত্র লাগবে তা ভালোভাবে জেনে নেওয়া উচিত।
সাধারণত মালয়েশিয়ার টুরিস্ট ভিসার জন্য প্রয়োজন কাগজপত্র হলো-বৈধ পাসপোর্ট,
পূরণকৃত ভিসা আবেদন ফরম, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি , রিটার্ন বিমান
টিকিট, হোটেল বুকিং বা থাকার প্রমাণ এবং গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট বা
আর্থিক সক্ষমতার প্রমাণ। আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী আমন্ত্রণপত্র,
ব্যবসায়িক কাগজপত্র , বিবাহ সনদ বা জন্ম নিবন্ধনের মতো অতিরিক্ত ডকুমেন্টও
প্রয়োজন হতে পারে।
মালয়েশিয়া টুরিস্ট ভিসা করতে কত টাকা লাগে
মালয়েশিয়া টুরিস্ট ভিসা করতে কত টাকা লাগে বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য
সরকারি ভিসা ফি তুলনামূলক কম হলেও আবেদন প্রক্রিয়ার প্রসেসিং ফি অনলাইন
সার্ভিস চার্জ এবং ভিসা প্রসেসিং এজেন্সির সার্ভিস ফি যোগ হওয়ায় খরচ বেড়ে
যায়। তাই আবেদন করার আগে মোট খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার
জরুরী। পাশাপাশি আবেদন করার আগে সর্বশেষ ভিসা ফি যাচাই করা ও
গুরুত্বপূর্ণ। কারণ সময়ে সময়ে সরকারি ফি বা সার্ভিস চার্জ পরিবর্তিত হতে
পারে। সঠিক তথ্য জেনে আবেদন করলে অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচ এড়ানো যায় এবং
পুরো ভিসা প্রক্রিয়া আরো সহজ ও ঝামেলা মুক্ত হয়।
আপনি যদি কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করেন, তাহলে তারা ডকুমেন্ট যাচাই
, আবেদন জমা এবং অন্যান্য সেবার জন্য অতিরিক্ত সার্ভিস চার্জ নিতে পারে।
তাই মালয়েশিয়া টুরিস্ট ভিসা করতে কত টাকা লাগে এর সঠিক উত্তর জানতে সরকারি ফি
এবং এজেন্সির সার্ভিস চার্জ উভয় বিবেচনা করা উচিত। আবেদন করার আগে খরচের
বিস্তারিত তালিকা জেনে নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
মালেশিয়া টুরিস্ট ভিসা প্রসেসিং সময় কত দিন
মালেশিয়ার টুরিস্ট ভিসা প্রসেসিং সময় সাধারণত মালেশিয়ার টুরিস্ট
ভিসা আবেদন সম্পন্ন হওয়ার পর ভিসা প্রসেসিং এ দুই থেকে সাত কর্ম দিবস সময়
লাগে। তবে এটি নির্ভর করে আবেদনকারীর তথ্য, জমা দেওয়ার কাগজপত্র এবং ভিসা
কর্তৃপক্ষের যাচাই-বাছাই এর উপর। যদি আবেদনপত্রে কোন ভুল তথ্য থাকে বা অতিরিক্ত
কাগজপত্রের প্রয়োজন হয় , তাহলে ভিসা প্রসেসিং সময় আরো কয়েক কর্ম দিবস বেড়ে
যেতে পারে। তাই আবেদন করার সময় সব তথ্য সঠিকভাবে পূরণ করা এবং প্রয়োজনীয়
ডকুমেন্ট পরিষ্কারভাবে আপলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভিসা অনুমোদন
দ্রুত পাওয়ার সম্ভাবনা বাড়ে।
আরো পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন ডাউনলোড পদ্ধতি ২০২৬
যারা মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের উচিত ভ্রমণের অন্তত দুই
থেকে চার সপ্তাহ আগে টুরিস্ট ভিসার জন্য আবেদন করা। এতে কোনো কারণে
প্রসেসিং এ বিলম্ব হলেও নির্ধারিত সময়ে ভিসা পাওয়ার সুযোগ থাকে
এবং ভ্রমণ পরিকল্পনায় কোন সমস্যা হয় না। সরকারি নির্দেশনাতেও আগে থেকেই
আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
মালয়েশিয়া টুরিস্ট ভিসার আবেদন কিভাবে করবেন
মালয়েশিয়া টুরিস্ট ভিসার আবেদন কিভাবে করবেন, বর্তমানে বাংলাদেশী নাগরিকরা
মালেশিয়ার টুরিস্ট ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য
প্রথমে অফিশিয়াল ভিসা ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর
আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট এর তথ্য এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য
সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর প্রয়োজনীয় কাগজপত্র
স্ক্যান করে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে যাচাই করে অনলাইনে ভিসা ফি ও
প্রসেসিং ফি পরিশোধ করলে আবেদন জমা সম্পন্ন হবে। আবেদন জমা দেওয়ার পর
নির্ধারিত সময়ের মধ্যে ভিসার ফলাফল ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া
হয়।
যদি অনলাইনে আবেদন করতে অসুবিধা হয়, তাহলে অনুমোদিত ট্রাভেল এজেন্সির সহায়তাও
নেয়া যায়। তবে আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে এবং
প্রয়োজনীয় কাগজপত্র পরিষ্কারভাবে আপলোড করতে হবে। ভুল বা অসম্পূর্ণ
তথ্যের কারণে আবেদন বিলম্বিত হতে পারে বা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা থাকে।
আবেদন করার আগে সব কাগজপত্র প্রস্তুত রাখা এবং তথ্য ভালোভাবে যাচাই করে আবেদন
করলে দ্রুত ও ঝামেলা মুক্তভাবে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে।
মালয়েশিয়া টুরিস্ট ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া টুরিস্ট ভিসা চেক করার নিয়ম জানা থাকলে আপনি ঘরে বসেই কয়েক
মিনিটের মধ্যে আপনারা আবেদন সম্পর্কে সর্বশেষ তথ্য দেখতে পারবেন। এজন্য সরকারি
ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভিসা ছাড়াই যাচাই করতে
পারবেন। ভিসা চেক করার সময় অবশ্যই আবেদন করার সময় যে তথ্য দিয়েছেন, সেটি
ব্যবহার করতে হবে। পাসপোর্ট নাম্বার বা আবেদন নাম্বারে ভুল থাকলে সঠিক ফলাফল
দেখা যাবে না। তাই তথ্য দেওয়ার আগে ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরী।
আপনি যদি কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে মালেশিয়ার টুরিস্ট ভিসার আবেদন করে
থাকেন, তাহলে আবেদন নম্বর ব্যবহার করে অনলাইনে ভিসা চেক করতে পারবেন। এছাড়া
প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির কাছ থেকেও ভিসা যাচাইয়ের তথ্য গ্রহণ করতে
পারবেন। অথবা অনলাইনে ভিসা চেক করার জন্য প্রথমে মালেশিয়ার সরকারি ই-
ভিসা ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর চেক স্ট্যাটাস বা ভিসা স্ট্যাটাস অপসনে
ক্লিক করুন। সেখানে আপনার পাসপোর্ট নম্বর, আবেদন নম্বর অথবা চাওয়া অন্যান্য
তথ্য সঠিকভাবে লিখে সার্চ বা সাবমিট বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে
আপনার ভিসার তথ্য স্কিনে প্রদর্শিত হবে।
মালেশিয়া টুরিস্ট ভিসায় কতবার প্রবেশ করা যায়
মালয়েশিয়া টুরিস্ট ভিসায় কতবার প্রবেশ করা যায় এটি অনেক আবেদনকারীর অন্যতম
গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত মালয়েশিয়ার টুরিস্ট ভিসায় কতবার প্রবেশ করা যাবে,
তা নির্ভর করে ভিসার ধরনের উপর। যদি আপনার ভিসা সিঙ্গেল এন্ট্রি হয়, তাহলে সেই
ভিসা দিয়ে শুধুমাত্র একবার মালয়েশিয়ায় প্রবেশ করা যাবে। একবার দেশ
ত্যাগ করার পর একই ভিসা ব্যবহার করে পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না। সে
ক্ষেত্রে আবার নতুন করে টুরিস্ট ভিসার আবেদন করতে হবে।
যদি আপনার মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা থাকে, তাহলে ভিসার মেয়াদ শেষ হওয়ার
আগে একাধিকবার মালয়েশিয়ায় প্রবেশ ও দেশ ত্যাগ করা সম্ভব। তবে প্রতিবার কত
দিন অবস্থান করা যাবে, সেটি ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম ও আপনার
ভিসার শর্তের উপর নির্ভর করে। তাই ভ্রমণের আগে অবশ্যই ভিসার ধরন ও
শর্তগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। তাই ভিসা হাতে পাওয়ার পর সেটি
সিঙ্গেল এন্ট্রি না মাল্টিপল এন্ট্রি, তা নিশ্চিত হয়ে ভ্রমণের পরিকল্পনা করলে
ভবিষ্যতে কোন ধরনের জটিলতায় পড়তে হবে না।
মালেশিয়া টুরিস্ট ভিসা নিয়ে ভ্রমণের আগে করনীয়
মালেশিয়া টুরিস্ট ভিসা নিয়ে ভ্রমণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করে
নেওয়া উচিত। প্রথমে আপনার পাসপোর্ট, টুরিস্ট ভিসা এবং বিমান টিকিটের তথ্য
ভালোভাবে মিলিয়ে দেখুন। ভ্রমণের তারিখ , পাসপোর্ট নাম্বার ও ব্যক্তিগত
তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করলে পরবর্তীতে কোন ধরনের ঝামেলায় পড়তে হবে না।
ভ্রমণের আগে হোটেল বুকিং, রিটার্ন টিকিট এবং প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত
কাগজপত্র প্রিন্ট অথবা মোবাইলে সংরক্ষণ করে রাখুন। সব ডকুমেন্ট সহজে
দেখানো যায় এমন ভাবে প্রস্তুত রাখা ভালো।
এছাড়া মালেশিয়ার সর্বশেষ ভ্রমণ নির্দেশনা ও ইমিগ্রেশন নিয়ম সম্পর্কে আগে
থেকেই জেনে নিন। কোন নতুন নিয়ম চালু হয়েছে কিনা বা অনলাইনে কোন ফর্ম পূরণ
করতে হবে কিনা, সেটিও যাচাই করা উচিত। এতে বিমানবন্দর বা ইমিগ্রেশনে
অপ্রয়োজনীয় বিলম্ব এড়ানো সম্ভব হবে। ভ্রমণের সময় পর্যাপ্ত অর্থ,
আন্তর্জাতিকভাবে ব্যবহারযোগ্য প্রেমেন্টের ব্যবস্থা এবং জরুরি যোগাযোগের তথ্য
সঙ্গে রাখুন। সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে যাত্রা করলে আপনার মালেশিয়া
ভ্রমণ হবে নিরাপদ, স্বাচ্ছন্দময় এবং আনন্দদায়ক।
শেষ কথাঃ মালয়েশিয়া টুরিস্ট ভিসা করার নিয়ম 2026
মালয়েশিয়া টুরিস্ট ভিসা করার নিয়ম 2026 সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে ভিসার
আবেদন থেকে শুরু করে ভ্রমণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায়।
আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা, ভিসার ধরন সম্পর্কে
পরিষ্কার ধারণা নেওয়া এবং সর্বশেষ নিয়ম অনুযায়ী আবেদন করায় সবচেয়ে
গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভ্রমণের আগে পাসপোর্ট, ভিসা , বিমান টিকিট ,
হোটেল বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
যাতে যাত্রা পথে কোন অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে না হয়। আপনি যদি সব
নিয়ম মেনে আবেদন করেন এবং সঠিক পরিকল্পনা নিয়ে ভ্রমণ করেন, তাহলে মালেশিয়া
ভ্রমণ আরও নিরাপদ সহজ ও আনন্দদায়ক হবে। ভিসা সংক্রান্ত নতুন কোন পরিবর্তন হলে
আবেদন করার আগে সর্বশেষ তথ্য অবশ্যই যাচাই করে নিন।
এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লাগে বা যদি কোন উপকার পেয়ে থাকেন
তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের যদি কোন মতামত বা প্রশ্ন
থাকে তাহলে কমেন্টে জানান। আপনাদের মূল্যবান মতামত বা কমেন্ট আমাদের আরো নতুন
কনটেন্ট লিখতে আগ্রহী করে তোলে।

%20(1).webp)
বর্ষা এ টু জেট ডট কমের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url